আরাফাত হোসেন বেলাল | ০৭:৩৪ পিএম, ২০২১-০৮-১৫
দীর্ঘ পাঁচমাস পর রাঙামাটি থেকে লংগদু সদরে নৌ-পথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। হ্রদে পানি না থাকায় কারণে এই পাঁচ মাস এই নৌ-পথে চলাচল বন্ধ ছিলো।
তীব্র তাপদাহে রাঙামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিক ভাবে পানি কমে যাওয়ায় হ্রদের নাব্যতা হ্রাস পেয়েছে লংগদু সহ আরো কয়েকটি উপজেলায় গত কয়েকমাস ধরে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল জেলা নৌ-পরিবহন লঞ্চ মালিক সমিতি।
প্রতি বছর শুস্ক মৌসুমে সঠিকভাবে বৃষ্টিপাত না হলে হ্রদের পানি শুকিয়ে যায় এর ফলে নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাধারণ জনগণ সহ ব্যবসায়ীদের অনেক কষ্ট এবং ক্ষতি হয়ে থাকে।
পানি শুকিয়ে যাওয়ায় লঞ্চ চলাচল করতে না পারায় গত পাঁচমাস ধরে লংগদু উপজেলার মানুষদের ছোট ছোট ট্রলার স্প্রিট বোটে তিন গুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনেও দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে জেলা সদর থেকে নিয়ে আসায় এসব মালামাল উপজেলার সাধারণ ক্রেতাদের বিক্রি করতে হিমশিম অবস্থায় বিক্রেতারা। ফলে একদিকে আর্থিক ভাবে বিপর্যস্ত হতে হচ্ছে লংগদু উপজেলার সাধারণ মানুষদের।
বৃষ্টি হয়ে কাপ্তাই হ্রদে সামান্য পানি হয়েছে তাই রাঙ্গামাটি হতে লংগদু উপজেলা সদরে লঞ্চ সার্ভিস চালু হয়েছে।
স্থানীয় লোকজন জানান, নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় লংগদু হতে রাঙ্গামাটি স্পিড বোট সার্ভিস চালু ছিল তবে সকলের পক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণে গুনতে হবে দ্বিগুন-তিনগুন টাকা,
নৌ পথে লঞ্চ চলাচল শুরু হওয়ায় লংগদু উপজেলাবাসীর যাতায়াতের কষ্ট কিছুটা হলেও দুর হবে বলে মনে করে জনসাধারণ।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited